Tuesday, June 21, 2022

রাখী ধর, চেতনা সংবাদ, ইসলামপুর ঃ রাজ্যের কাছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ ইসলামপুরের বুক চিরে চলে যাওয়া মূল সড়কটি হস্তান্তর করে দিয়েছে। এখন ইসলামপুরের বাইপাস সড়কটিই জাতীয় সড়ক। তাই  শহরকে সুন্দর করে সাজানোর জন্য উদ্যোগ নিচ্ছে পৌরসভা। রবিবার ইসলামপুর পথি পার্শ্বস্থ ব্যবসায়ী সমিতির সতেরো তম বার্ষিক সম্মেলনে এ কথা জানান ইসলামপুর পৌরসভার পৌরপ্রধান কানাইয়ালাল আগারওয়াল। শহরের উন্নয়নের ক্ষেত্রে অবশ্যই শহরের পথি পার্শ্বস্থ ব্যবসায়ীদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন বলে জানান তিনি। ইসলামপুর পৌর ডরমেটরি হলে আয়োজিত এই সম্মেলনের উদ্বোধন করে কানাইয়ালাল আরও বলেন, শহরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এদিন পুস্তকবিক্রেতা অনির্বান নাগ ”আমরা করবো জয়”উদ্বোধনী সংগীত পরিবেশন করেন। ব্যবসায়ীদের প্লাস্টিক মুক্ত নির্মল শহর গড়ে তোলার আহ্বান জানান সংগঠনের সম্পাদক সুভাষ  চক্রবর্তী। এছাড়া ব্যবসায়ী সংগঠনের নিজস্ব মুখপত্র "বাণিজ্য বার্তা"-র প্রথম প্রকাশ করা হয়। পথি পার্শ্বস্থ ব্যবসায়ী সমিতির এই সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সমর দাস, সহ সভাপতি প্রকাশ দত্ত সহ প্রায় চার শতাধিক ব্যবসায়ী প্রতিনিধি। এদিন সকলের সম্মতিতে পথি পার্শ্বস্থ ব্যবসায়ী সমিতির নতুন কমিটিও গঠন করা হয়। 



Wednesday, May 4, 2022


যে কবিতা অনেকেই শোনেনি। যে কবিতা কবি শক্তি চট্টোপাধ্যায় বিশ্বকবিকে নিয়ে লিখেছিলেন, শুনতে হলে লিংকে ক্লিক করুন। শেয়ার করুন। https://youtu.be/fI5yUUCge0o . কৌস্তুভ দে সরকারের কন্ঠে বিভিন্ন কবির কবিতার আবৃত্তি শুনুন কৌস্তুভের ইউটিউব চ্যানেলে - সার্চ করুন Koustuv De sarkar লিখে। সবাই ভালো থাকুন। সুস্থ্য থাকুন। কবিতায় থাকুন।

Sunday, April 4, 2021

চেতনা সংবাদ, রাখী ধর, ইসলামপুর, ৪ এপ্রিল আট দফা দাবির কথা ইসলামপুরের জনগণের পক্ষে ইসলামপুর নাগরিক মঞ্চ ২০২১ এর বিধানসভা নির্বাচনে ইসলামপুর কেন্দ্রের প্রার্থীদের কাছে তুলে ধরতে চায়। দাবিগুলি হল - ইসলামপুরকে পূর্ণাঙ্গ জেলা ঘোষণা, ইসলামপুরকেন্দ্রিক ক্ষুদ্র ও মাঝারি শিল্প স্থাপন, ইসলামপুর কলেজের বিজ্ঞান বিভাগে অনার্স চালু করা, কম্পিউটার বিষয় চালু করা সহ কলেজের সার্বিক উন্নয়ন, ইসলামপুরে একটি সাধারণ ও মহিলা কলেজ স্থাপন, ইসলামপুর হাসপাতালে ডায়ালিসিস ইউনিট চালু করা, নেতাজি সুভাষ মঞ্চের পুনর্নির্মাণ, আলুয়াবাড়ি রোড জংশন স্টেশনের নাম পরিবর্তন করে ইসলামপুর টাউন স্টেশন জংশন করার জন্য রেলের কাছে রাজ্য সরকারের সুপারিশ এবং এই স্টেশনের যাত্রী পরিষেবার উন্নয়নের জন্য রেলের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখা, শান্তিনগর আন্ডারপাস নির্মাণে রাজ্য ও কেন্দ্রের সমন্বয় সাধন । এই দাবিগুলির কথা সাংবাদিকদের জানাতে রবিবার ইসলামপুর পথি পার্শ্বস্থ ব্যবসায়ি সমিতির সভাকক্ষে দুপুর বারোটায় স্থানীয় সাংবাদিকদের ডেকেছিলেন ইসলামপুর নাগরিক মঞ্চের কর্মকর্তাগণ। ইসলামপুর নাগরিক মঞ্চের পক্ষে সুভাষ চক্রবর্তী জানান, ইতিমধ্যেই তারা ইসলামপুর বিধানসভায় এবারের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের কাছে এই দাবিপত্র পাঠিয়ে দিয়েছেন। এখন প্রার্থীরা তাদের দাবিগুলি নিয়ে কতটা সরব হচ্ছেন বা হবেন সেটিই দেখবার বিষয়। তবে এলাকার উন্নয়নের স্বার্থে ইসলামপুর নাগরিক মঞ্চের এই ৮ দফা দাবি কেউই উপেক্ষা করতে পারবেন না বলেই তারা মনে করেন। এদিন এখানে উপস্থিত ছিলেন শহরের বেশ কিছু স্বনামধন্য পত্রিকা, পোর্টাল ও সংবাদমাধ্যমের প্রতিনিধিগণ।         

 

Monday, March 29, 2021

 বিশিষ্ট সঙ্গীতশিল্পী সৈকত মিত্রের আঁকা শুভেচ্ছা চিত্রাবলী -  







সবাই ভালো থাকবেন। সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই।
ধন্যবাদান্তে - 
কৌস্তুভ দে সরকার। সম্পাদক - চেতনা। 












Tuesday, January 19, 2021




চালচিত্র

সুভাষ চক্রবর্তী

 

চল সবে মিছিলে,

গান হবে আসলে;

নেতা মন্ত্রী আসবে,

সভাটাকে মাতাবে।

ঝাল মিষ্টি ঝরবে,

হাততালি পড়বে;

মন দিয়ে শুনবে,

খালি হাতে আসবে।

ডিম-ভাত হোটেলে,

স্লিপটা তো বগলে;

লম্বা যে লাইনটা,

নাই সেথা ভাতটা।

ডাক পায় আদরে,

এসে বসো সাদরে;

যায় সবে আনন্দে,

ফিরে আসে সানন্দে।

মাস্ক ওরা পড়েনা,

স্যানিটাইজ করেনা;

খায় ওরা সাথেতে,

ঘোরে তারা পাড়াতে।

-------------

Monday, January 18, 2021

 

কবিতা / কৌস্তুভ দে সরকার

আমার ঊর্ধ্বে কোনো কবি নেই,

এরকম ভাবতে না পারলে

কিসের কবিতা লেখা?

তোমরা তোমাদের তালিকায় আমাকে রাখোনি

সেটা তোমাদের ব্যর্থতা।

আমি যখন শব্দ অক্ষরের ঘ্রাণে মেতে উঠি

কিংবা কোনো কবিতার সাথে শুই

তখনই শুধুমাত্র কবি হয়ে উঠি, এমন নয়;

আমিতো আজন্ম লালিত কবিতার বরপুত্র।

যে কোনো কবিতা লিখতে আমার

চুটকিভরও সময় লাগে না।

তাহলে সহজেই অনুমেয়

কি করে কবিতা আমার মেধামহল্লা দখল করে আছে

আদ্যোপান্ত সব কবিতার ফুলঝুরি আমি

পৃথিবীতে এসেছিই কবিতা লেখার জন্যে।

কবিতা আমাকে সম্মৃদ্ধ করে তোলে,

কবিতা আমাকে ঋদ্ধ করে তোলে;

বুঝতে পারি কবিতার সাথে এক স্বপ্নময়তায়

অনাবিল অনুপুঙ্খ ডানায় ভর করে

ময়ূরপঙ্খী অমোঘ উড়ানে চলেছি

যেখানে শুধু ভেসে বেড়াচ্ছে চতুস্পর্নী কবিতার সুখ।

-----------------------------------------------------------------------


Tuesday, January 12, 2021




রাস্তার ছেলে 
**

  ** প্রতিমা বিশ্বাস **

 

পথেই মোদের জীবন সাথী

পথেই হবে মরণ

পথই মোদের একমাত্র ঠিকানা

পথেই মোদের শয়ন।


আজ এখানে কাল সেখানে

ঘুরিফিরি সারাটি দিন ভরে

প্রান্ত থেকে প্রান্তে যেতে হবে

একটু খানি খাবারের তরে।


লোকে বলে আমাদের রাস্তার ছেলে

আমাদের নেই কোন বংশ পরিচয়

বাবা মায়ের কামনার ফসল মোরা

মোদের নেই কোন সঠিক আশ্রয়।


মোদের কারো জীবনে জোটে

শুধু অপমান আর নির্যাতন

কারো বা ভাগ্য একটু ভালো

জোটে নিশ্চিত জীবন যাপন।


মোদের কেউ পেপার বিক্রেতা,কেউ ফুল

কেউ বা কুলি, কেউ পকেটমার

জীবন সংগ্রামের লড়াইয়ে মোদের

এগুলিই হয়েছে হাতিয়ার।


রাস্তায় বেরোলে কখনও খাবার জোটে

কখনও বা পুলিশের মার

লোকের পরিত্যক্ত খাবারেই হায়

মোদের একমাত্র অধিকার।।

----------------------------------

চেতনায় নিয়মিত লেখা পাঠিয়ে দিন।

সবাই ভালো থাকুন।